বাংলার ঐতিহ্য, আপনার নিত্যদিনের আরাম।
কুষ্টিয়ার কুমারখালি — একটি নাম, একটি গর্ব, যেখানে প্রতিটি সুতা বুনে চলে ইতিহাস। শত বছরের পুরোনো হস্তশিল্পের ধারক ও বাহক এই কুমারখালির লুঙ্গি শুধুই একটি পোশাক নয়, এটি এক টুকরো সংস্কৃতি। দক্ষ ও অভিজ্ঞ কারিগরের হাতে তৈরি প্রতিটি লুঙ্গি যেন হয়ে ওঠে শিল্পকর্ম। প্রতিটি রঙ, প্রতিটি বুনন মনে করিয়ে দেয় আমাদের গ্রামের সহজ-সরল অথচ অনন্য জীবনধারা।
এই লুঙ্গিগুলো তৈরি হয় প্রাকৃতিক সুতির সূতা দিয়ে, যেখানে যান্ত্রিক উৎপাদনের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয় কারিগরের হাতে তৈরি হস্তচালিত তাঁতের উপর। তাই প্রতিটি লুঙ্গিতে থাকে একেকটি আলাদা পরিচয়, আলাদা উষ্ণতা, আরাম এবং গর্বের গল্প।
প্রডাক্টের বিস্তারিত:
✔️প্রডাক্ট = কুষ্টিয়ার কুমারখালির ঐতিহ্যেবাহী লুঙ্গি.
✔️দাম = ১২৫০ টাকা পিচ.
✔️দৈর্ঘ্য = ৫ হাত লম্বা.
✔️ফেব্রিক = উন্নতমানের সুতির কাপড়।
✔️প্রস্ততকারক কোম্পানি = কুমারখালির স্থানীয় টেক্সটাইল মিল.
কেনো কিনবেন আমাদের কুমারখালির লুঙ্গি?
শীতল ও আরামদায়ক ব্যবহার:
- খাঁটি সুতির কারণে এই লুঙ্গি গরমে ঘাম জমতে দেয় না এবং বাতাস চলাচল করতে দেয়। দীর্ঘ সময় ধরে পরলেও ত্বকে কোনো অস্বস্তি হয় না।
টেকসই ও মানসম্পন্ন:
- প্রতিটি লুঙ্গি তৈরি হয় ঘরোয়া তাঁতে, যা মেশিনে তৈরি লুঙ্গির চেয়ে অনেক বেশি টেকসই। বারবার ধোয়ার পরও কাপড়ের গঠন ও রঙ একদম আগের মতোই থাকে।
বাঙালিয়ানার গর্ব:
- এই লুঙ্গি শুধু পোশাক নয়, এটি আমাদের সংস্কৃতি, মাটির গন্ধ ও ঐতিহ্যের প্রতীক। আপনি যখন এই লুঙ্গি পরবেন, তখন আপনি শুধু আরাম পাবেন না, বরং বাংলার ইতিহাসকে ধারণ করবেন।
সব বয়স ও প্রয়োজনে উপযোগী:
- এটি বাড়িতে পরার জন্য যেমন আদর্শ, তেমনি উপহার দেওয়ার জন্যও অসাধারণ। বাবা, দাদা, কাকা সবার জন্যই একদম পারফেক্ট একটি পছন্দ।
স্বনির্ভর গ্রামীণ অর্থনীতিতে অবদান:
- আপনার প্রতিটি কেনাকাটা আমাদের গ্রামীণ কারিগরদের মুখে হাসি ফোটায়। এই লুঙ্গি কেনার মাধ্যমে আপনি একজন হস্তশিল্পী পরিবারের জীবিকার অংশীদার হচ্ছেন।
🛒 অর্ডার করুন এখনই.